এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

২০২৬ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই। অবশেষে চূড়ান্ত তারিখ ঘোষণা করলো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ই আগস্ট প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে একই দিনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলাফল কীভাবে সংগ্রহ করা যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল ২০২৬। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে ২০২৬। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লক্ষ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লক্ষ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লক্ষ ৩৪ হাজার ৬৬০ জন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ