শ্যামনগরউপজেলা কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
আজ ৩০ জুলাই২০২৫ তারিখ বুধবার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ,শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা:রনী খাতুন মহোদয় ওবিশেষ অতিথি হিসেবে মাননীয় জেলা শিক্ষা অফিসার জনাব মোহা: আবুল খায়ের সহ আরো অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জনাব নূর মোহাম্মদ (তেজারত),উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্যামনগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মিনা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার,শ্যামনগর।

