সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত
ডেক্স রিপোট: ৮জুন রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ৷ সকাল ৭টায় রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে টি শার্ট , ডেলিগেট কার্ড, খাবারের টোকেন, চাবির রিং, মাথার তাজ বিতরণ করা হয়। সকাল ৮ টায় আনন্দ শোভাযাত্রা বের হয়ে সুন্দরবন বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে শেষ হয়। এর পর সকলে আসন গ্রহণ করেন এবং কুরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কেক কাটেন প্রাক্তন ছাত্র এস.এম. আবু কওসার, আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, মোঃ আলতাফ হোসেন মল্লিক, মোঃ মোয়াজ্জেম হোসেন, বিমল কুমার মন্ডল, মোঃ আজিজুর রহমান, দুলাল কৃষ্ণ মিস্ত্রী, আব্দুল গফুর মোড়লসহ আরও অনেকে। এরপর সাল অনুযায়ী প্রত্যেক ব্যাচের পরিচয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে সবচেয়ে সিনিয়র প্রবীন ছাত্র হিসেবে উপস্থিত এস.এম. আবু কওসার, প্রাক্তন প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়। সকাল ১১ ঘটিকার সময় নাস্তা বিতরণ করা হয়। দুপুর ২ ঘটিকায় ১ম সেশনের বিরতি ও দুপুরের খাবার বিতরণ করা হয়। বিকাল ৩.৩০ মিনিটে ২য় সেশন শুরু হয়। এই সেশনে প্রাক্তন ছাত্র-ছাত্রী, কৌতুক সম্রাট কাজল ও বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীদের সমন্বয়ে মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। লাকিকুপনের ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়। রাত্র ১২.৩০ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন। অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন আল-মামুন বাপ্পি, হাবিবুর রহমান, পারভেজ, নাজমুল, ২২ সালের শিক্ষার্থী সালাউদ্দীন, সুজিত, মেহেদী সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহাবুদ্দিন আহম্মেদ শিহাব। অনুষ্ঠানের উপদেষ্টা হিসাবে ছিলেন মোঃ আব্দুল করিম প্রধান শিক্ষক বনশ্রী শিক্ষা নিকেতন, মোঃ সালাউদ্দীন আহমেদ সিনিয়র শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়। খুলনা বিশ্ব বিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর রেজাউল ইসলাম বলেন আগামী বছরের শেষে সকলে মিলে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করব। উপস্থিত সকলেই এই অনুষ্ঠান বাৎসরিক হওয়ার আশা প্রকাশ করেন। উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিকট “আমাদের সুন্দরবন ২৪” এর পক্ষ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে অনেকেই বলেন এই ধরনের অনুষ্টান এই স্কুলে প্রথম অনুষ্ঠান ভালো হওয়ায় আমরা আনন্দিত এবং প্রতি বছর এই অনুষ্ঠান হওয়ার আশা ব্যক্ত করেন।

