শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগি খামারির মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৬) নামে এক মুরগির খামারি ও মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনকুড়ি এলাকায় নিজ বাড়ির মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। তিনি চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ির মুরগির ফার্মের ভেতরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Left

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ