ভেষজ ফেসপ্যাক ব্যবহার করে মুখে ব্রণের দাগ দূর করুন 

বর্তমানে অনেকেই রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করেন যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে মুখের ত্বকে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে, প্রাকৃতিক এবং ভেষজ ফেসপ্যাক ব্যবহার সবচেয়ে নিরাপদ। কিছু কিছু ফেসপ্যাক ব্রণের দাগ দূর করতে খুবই কার্যকর। যেমনঃ প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য : ত্বক উজ্জ্বল করার জন্য বেসন এবং হলুদের ফেসপ্যাক প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে । দুই চা চামচ বেসন, গোলাপ জল ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন । পুরো মুখে লাগান ৷ ২০ মিনিট জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করবে এবং মুখের ব্রণের দাগ কমাবে ।

তৈলাক্ত ত্বকের জন্যঃ যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণের সমস্যা থাকে, তাহলে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে নিন । পুরো মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন । ধুয়ে ফেললে, ত্বক পরিষ্কার, তেলমুক্ত এবং সতেজ লাগবে।

Left

উজ্জ্বলতার জন্যঃ দুই চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে হাফ চা চামচ চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে ১টি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে। মুখে ব্রণের সমস্যা কমবে।

নিম পাতার পেস্টঃ নিম পাতা পেষ্ট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে, একটি মিশ্রণ তৈরি করে মুখে লাগান । ব্রণ মুক্ত এবং পরিষ্কার ত্বক পেতে ২০ মি: পরে ধুয়ে ফেলুন । এইসব ঘরোয়া ভেষজ ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক শুধু প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয় তা নয় বরং এটিকে ভেতর থেকে সুস্থ রাখতেও সাহায্য করে। যে কোনো প্যাক লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ