শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন: ২ জনের জেল-জরিমানা
সাতক্ষীরার শ্যামনগরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করেছে বিজিবি। এ সময় একটি ট্রলার, ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার সকাল ৮টার দিকে বিজিবির নীলডুমুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল খোলপেটুয়া নদী-এর ঝাপা চর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এমভি হাবিব নামের একটি ট্রলার, ড্রেজার মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: পাইকগাছা থানার বাড়ুলি গ্রামের জিল্লাপ গাজীর ছেলে আজারুল ইসলাম (৩০) আশাশুনি শাতার দরগাহপুর গ্রামের নজরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, সরকারের প্রচলিত আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্তারুল ইসলাম কে ১৪দিনের সাজা ও নজরুল ইসলামে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

