কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে ফুটবলপ্রিয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি (সিওয়াইএস)।

“মাদককে না বলি, খেলাধুলাকে আঁকড়ে ধরি” প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় শ্যামনগরের আটুলিয়া এ. কাদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কোস্টাল ইয়ুথ সোসাইটির সহযোগিতায় স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

Left

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা খাইরুল ইসলামআকরাম হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস কে সিরাজ বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ