শ্যামনগরে ভারতীয় মাদক ও কসমেটিক্স জব্দ, আটক ২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ নিজ বাড়ি থেকে দুই কারবারিকে আটক করা হয়।

Left

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুনা নদীর চর থেকে বস্তাভর্তি ভারতীয় ট্যাপেনডাডল (Tapentadol) ট্যাবলেট, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট, অ্যাসকোরেল সিরাপ এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

আটককৃতরা হলেন উপজেলার পানখালী গ্রামের হাকিম গাজীর ছেলে মো. সুমন এবং পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল মোড়ল।

উদ্ধারকৃত মালামালসহ আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ