শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযান পরিচালনা করে।

Left

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন। তিনি জানান, অভিযানে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. আবদুল্লাহ (৩৩), আবু হাসান (২২) ও নাজমুল (২৬)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ