শ্যামনগরে পুলিশের অভিযানে বিপুল মাদক উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা

সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই (মঙ্গলবার) গভীর রাতে শ্যামনগর থানার এসআই সুদেব ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকায় শামসুজ্জামান গাজী (৩৫)-এর রাইস মিলের পশ্চিম পাশে ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

Left

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৪৪ বোতল এসকাফ কাফ সিরাপ, ৫২২টি গোমেলা-১৫ গ্রাম (হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট) ক্রিম এবং ২৬১টি গোমেলা-১৫ গ্রাম ক্রিমের মোড়ক উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদকবিরোধী নিয়মিত ও বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ