শ্যামনগরে পাচারের সময় বিএডিসির ৫৩ বস্তা সার জব্দ, জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫৩ বস্তা সার জব্দ করেছেন কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নেতৃত্বে স্থানীয় জনগণ। এ ঘটনায় এক সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী চেয়ারম্যানবাড়ি মোড় এলাকা থেকে একটি ট্রলিভর্তি ৫৩ বস্তা সার জব্দ করা হয়।

Left

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিএডিসির সার নিবন্ধিত ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সরবরাহ করার নিয়ম থাকলেও সরকারি নীতিমালা উপেক্ষা করে আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান শাপলা এন্টারপ্রাইজ নামে অন্য একটি লাইসেন্স ব্যবহার করে সার উত্তোলন করেন। পরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র পাচারের সময় স্থানীয় জনগণের সহায়তায় সারগুলো জব্দ করা হয়।

ঘটনার বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরে জব্দকৃত ৫৩ বস্তা বিএডিসির সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে সার পাচারের অভিযোগে আমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ