শ্যামনগরে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে গরুর ক্ষুরা (FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (PPR) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) উপজেলার নুরনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটি Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে এবং Local Environment Development and Agriculture Resource Society (LEDARS)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

Left

কর্মসূচিতে এলাকার গরু, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এর মাধ্যমে প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের আর্থিক ক্ষতি কমানো এবং নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস, শ্যামনগরের এলএফএ বাবু পবিত্র কুমার মণ্ডল, ভ্যাকসিনেটর মো. মাসুম বিল্লাহ, এআইটি বাবু অসীম কুমার মণ্ডল এবং সাংবাদিক মো. তোফাজ্জেল হোসেন।

সমগ্র কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন CALL প্রকল্পের প্রজেক্ট অফিসার উম্মে সালমা, মোছা. সালমা খাতুন ও ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ) অনুপ কুমার মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, গরুর ক্ষুরা (FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (PPR) বাংলাদেশের প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর সংক্রামক রোগ। নিয়মিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এসব রোগের প্রকোপ কমানো, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ