বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব বাঘ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও মানুষ-বাঘ সহাবস্থান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দাতিনাখালী মুন্ডা পাড়া প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত করা” (Securing the Future of Tigers with Indigenous Peoples and Local Communities at the Heart)।

Left

অনুষ্ঠানে সুন্দরবন সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ, রয়েল বেঙ্গল টাইগার রক্ষা এবং মানুষ-বাঘের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাঘ সংরক্ষণের পাশাপাশি বন-নির্ভর স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আলোচনায় আরও বলা হয়, বাঘ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধি, বনজ সম্পদের টেকসই ব্যবহার এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠন, বন ও পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং এলাকার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ